Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়া সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

কুলাউড়া সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

তারেক চৌধুরী:  বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুলাউড়া সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার কুলাউড়া শহরের ফায়ার সার্ভিসের সামন থেকে বিকেল সাড়ে ৫ টায় শুরু করে সামি ইয়ামি রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।
সেই সময় উপস্থিত ছিলেন কুলাউড়া জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া সেচ্ছাসেবক দলের আহবায়ক খোকন ভুঁইয়া, সদস্য সচিব গিয়াস মুল্লা। এছাড়ারও উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ,ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments