Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়া-শাহবাজপুর রেলপথের কাজের মেয়াদ বাড়লো,পরিদর্শণে প্রতিনিধি দল

কুলাউড়া-শাহবাজপুর রেলপথের কাজের মেয়াদ বাড়লো,পরিদর্শণে প্রতিনিধি দল

জুড়ী প্রতিনিধি : কুলাউড়া থেকে শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শণ করতে এসেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় নিয়ুক্ত ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা এন্ড কাউন্সিলর মি.নরপাল সিংহ।

বুধবার (২৯অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিধি দল উত্তর শাহবাজপুর, বড়লেখা, কাঠালতলী, জুড়ীসহ বিভিন্ন স্থানে  নব নির্মিত রেলস্টেশন, ব্রিজ ও রেললাইন স্থাপনের কাজ দেখেন। সে সাথে কাজের অগ্রগতির খবর নেন। প্রতিনিধি দলে ভারতীয় এক্সিম ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভারতীয় রেলনির্মাণকারী  প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ কো.’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটির কাজ করছে। বিগত ২০১৮ সালের মে মাসে কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত ৫২ দশমিক ৫৪ কি. মিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছিল।

চুক্তি মোতাবেক ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু সেই সময় কাজের ধীরগতির কারণে মাত্র ১০ ভাগ কাজ সম্পন্ন হয়।  শেষ পর্যন্ত ৫ম দফায় কাজের মেয়াদ বর্ধিত করে ২০২৫সালের ৩০ জুন নির্ধারণ করা হয়েছিল। রেল ঠিকাদারী প্রতিষ্ঠান বর্ধিত সময়েও মাত্র ৬০ ভাগ কাজ শেষ করেছে। আগামী বছর ২০২৭ সালের ৩০ জুন সকল কাজ শেষ করে লাইনটি ট্রেন চলাচলের উপযোগি হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠাণের সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments