Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত প্রশাসন

কুলাউড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত প্রশাসন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও   সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের ক্যাপ্টেন মেসবা, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক সুশীল সেনগুপ্ত, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক মুক্তাদির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে, জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার, মৌলভীবাজার ওয়ারিয়স অব জুলাইয়ের সদস্য সচিব জাহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম,  সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

ইউএনও  জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্প থাকবে। সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments