নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন সোমবার (১৮ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের প্রাণিজ আমিষের বড় অংশ আসে মৎস্য থেকে। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিক চাষাবাদের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম, ভেটেরিনারি সার্জন রুবেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা।


