Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাকুলাউড়ায় এসইডিপি’র আওতায় ২৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

কুলাউড়ায় এসইডিপি’র আওতায় ২৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

কুলাউড়া প্রতিনিধি :  কুলাউড়ায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের  উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছুরুক আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন। অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের শ্রেষ্ঠ ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments