Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা বিতরণ করলেন ইউএনও

কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা বিতরণ করলেন ইউএনও

রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।  তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments