Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় একটি ডাকাতি মামলায় ২০ বছর পর ১৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

কুলাউড়ায় একটি ডাকাতি মামলায় ২০ বছর পর ১৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ১৩ আসামীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ডবিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে আরো ২৫,০০০/- টাকা করে অর্থদন্ড, অনাদায়ে ০১ বছর করে সাজা প্রদানের আদেশ হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক এর মাধ্যমে জানা যায়  মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচার  শামসাদ বেগম এই রায় ঘোষনা করেন।

সাজা প্রাপ্ত আসামীরা হলেন মিলন, রাহেল, দুলাল, শাহেদ, সেলিম, সাতির, জুনাব আলী, কামাল, মকরম, নকুল, খোকন, জাকারিয়া, জামাল সকল আসামীদের বাড়ি কুলাউড়া থানার ভিন্ন ভিন্ন গ্রামে। রায় ঘোষনাকালীন সময় ০৩ জন আসামী উপস্থিত থাকায় তাদেরকে সাজা পরোয়ানায় হাজতে প্রেরন করা হয়েছে, বাকি আসামীরা পলাতক রয়েছেন তাদের প্রতি গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ হয়েছে।

জানা যায়, কুলাউড়ার কর্মধা গ্রামের বাসিন্দা  মো: মারুফ আহমদ এর বসত ঘরে বিগত ২৮/০২/২০০৫ ইং তারিখে ডাকাতি ও ধর্ষন সংঘঠিত হওয়ায় তিনি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২০ বছর পরে বিচারামলে মামলার রায় ঘোষনা করা হলো। তবে ধর্ষন সক্রান্ত অভিযোগের জন্য আলাদা চার্জশীটের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতে আলাদা মামলা চলমান আছে।

এডভোকেট নিয়ামুল হক বলেন এই রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments