Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে আমাদের জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মো. রাকিব উদ্দিন, শিক্ষক মো. কাওসার আহাম্মেদ, কুলাউড়া জামে মসজিদের সানী ইমাম শায়েদ আহমেদ।

আলোচনা সভা শেষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments