Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকাল মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, জনসভায় হবে লাখো মানুষ

কাল মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, জনসভায় হবে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক : তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আসছেন। তিনি শেরপুরের আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য দেবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা হচ্ছে। দীর্ঘদিন পর তারেক রহমান বৃহত্তর সিলেট অঞ্চলে আসছেন। বক্তব্য রাখবেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের তিনটি জনসভায়।
তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা ও স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।
জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা হচ্ছে। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৌলভীবাজারের এই শেরপুর এলাকায় জনসভা করেছেন।
এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ কর্মযজ্ঞ চলছে। তবে জনসভায় সারা জেলা থেকে লাখো মানুষের সমাবেশ ঘটবে আশাবাদী বিএনপি নেতারা।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এজন্য বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন। তারেক রহমান পরের দিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর এদিন বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকা-সিলেট সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। বেলা একটা থেকে দুইটার মধ্যে জনসভায় তাঁর উপস্থিতি আশা করা হচ্ছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি ব্রাক্ষণবাড়িয়ায় জনসভায় অংশ নেবেন।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, ‘ তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। শেরপুরের আইনপুর মাঠে জনসভার আয়োজন প্রায় শেষ পর্যায়ে। লক্ষাধিক লোকসমাবেশ হবে। আমরা রেগুলার মাঠে যাচ্ছি, মিটিং করছি। জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন। এই জনসভায় মৌলভীবাজার-১, ২ ও ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং বিএনপির পক্ষে ভোট চাইবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments