Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জের লাউয়াছড়া থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কমলগঞ্জের লাউয়াছড়া থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।

জানা যায় , শুক্রবার দুপুরে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে জিআরপি পুলিশের একটি দল লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানায় এবং পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ১৮ বছরের এক তরুণ যুবকের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরণে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা কিছু বুঝা যাচ্ছে না। পুলিশের তদন্ত চলমান রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments