মৌলভীবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর থানার একাধিক মামলার আসামি এবং কক্সবাজার সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯)কে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের শেরপুর ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার তাকে শেরপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস।
পুলিশ জানায়, রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন,এবং হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


