Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের এক সদস্য গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  রাজধানী ঢাকায় সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল— ক্যাথলিক পরিচালিত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনাসহ একাধিক হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ককটেল হামলায় জড়িত অন্যদের আটক করতে ডিএমপি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যৌথভাবে রাজধানীজুড়ে অভিযান জোরদার করেছে। পাশাপাশি, সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে প্রেস উইং জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments