Thursday, June 4, 2026
Homeআন্তর্জাতিকএবার কিউবাকে হুমকি দিলেন ট্রাম্প

এবার কিউবাকে হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলা আক্রমণের পর এবার কিউবাকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সময় থাকতে চুক্তি করো নইলে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।’

তার মতে, এখন থেকে কিউবার দিকে ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এর ফলে হাভানা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, ‘কিউবার দিকে আর তেল বা অর্থ যাবে না — জিরো! আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’

কিউবার পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়ায় বলেন, ‘কিউবা কোনো হস্তক্ষেপ ছাড়াই জ্বালানি আমদানির অধিকার রাখে। আমরা কী করব, তা কেউ নির্দেশ দেয় না।’

ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজ জব্দ করার ট্রাম্প প্রশাসনের কৌশলের ফলে কিউবায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। শুক্রবার মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলা থেকে আসা নিষেধাজ্ঞাভুক্ত তেল বহনকারী একটি পঞ্চম ট্যাংকার জব্দ করে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থে টিকে ছিল। বিনিময়ে তারা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসকের জন্য ‘নিরাপত্তা সেবা’ দিয়েছে—কিন্তু এখন আর তা হবে না!’

তিনি আরও বলেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য! আমি জোর দিয়ে বলছি, সময় থাকতে তারা যেন সমঝোতায় আসে।’

তবে ট্রাম্প কী ধরনের সমঝোতার কথা বলছেন বা কিউবা তা না করলে কী ধরনের শাস্তির মুখে পড়তে পারে— সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।

এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘কিউবা যেকোনো আগ্রহী দেশ থেকে জ্বালানি আমদানির ‘পরম অধিকার’ রাখে এবং যুক্তরাষ্ট্রের একতরফা চাপ বা হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

তিনি বলেন, ‘কিউবা কখনোই ব্ল্যাকমেইল বা সামরিক চাপের কাছে মাথা নত করে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments