Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় পৌর এলাকার কলেজ রোডের জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গেছে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments