নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। জানা যায়, কুলাউড়ায় নির্বাচনী জনসভায় শেষে তিনি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় হেলিকপ্টারযোগে যাবেন জামায়াতের আমির।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া জামায়াতের সেক্রেটারী বেলাল আহমদ জানান, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় পৌঁছাবেন তিনি। সেখানে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার কুলাউড়ায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
RELATED ARTICLES


