মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ জি কে গউছ মৌলভীবাজারে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরা। রোববার দুপুরে তিনি মৌলভীবাজারে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,মোহাম্মদ বিল্লাল হোসেন, জাসাস কেন্দ্রীয় নেতা আশরাফুল মজিদ খোকন,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন আব্বায় কমিটির সদস্য সদস্য এম এ মুকিদ,পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান,সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান,সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন প্রমুখ।
পরে হুইপ জি কে গউছ নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান
আলহাজ্ব জি. কে. গউছ সংক্ষিপ্ত সফরের মধ্যে ছিল সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত,সংরক্ষিত আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী অসুস্থ খালেদা রব্বানী’র বাসায় সাক্ষাৎ,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন-এর অসুস্থ মাতাকে দেখতে তাঁর বাসভবনে সাক্ষাৎ।


