Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াসুদের টাকার জন্য রাজনগরের শাহানাকে গলাটিপে হত্যা, ঘাতকের স্বীকারোক্তি

সুদের টাকার জন্য রাজনগরের শাহানাকে গলাটিপে হত্যা, ঘাতকের স্বীকারোক্তি

আলী হায়দার সোহেল: মৌলভীবাজারের রাজনগরের ফতেহপুর ইউনিয়নের শাহানা বেগম (৫১)কে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে ঘটনার মুলঘাতক মো: খলিল মিয়া(৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলাটিপে হত্যার দায় স্বীকার করেন ঘাতক মো: খলিল মিয়া।

ঘটনার প্রায় চার মাস পর সোমবার (৪ আগস্ট) রাতে রাজনগর থানা পুলিশ মোঃ খলিল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গত ৩১ মার্চ সকাল ৬টায় রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে (৫১) নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আত্মীয়স্বজন কারো উপর কোন সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানান। রাজনগর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টে শাহানা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে নিশ্চিত হয়ে নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরূপ সরকার ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একই গ্রামের মো: খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃত খলিল মিয়া জানায়, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা লেনদেন করতেন। তার সাথেও শাহানা বেগমের সুদে টাকা লেনদেন ছিল। মূলত এই টাকা ফেরত চাওয়ায় শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া ভিকটিমের বাড়িতে যায়। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে শাহানা বেগমকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে গলায় চাপ দিয়ে হত্যা করে।

রাজনগর থানার ওসি মোবারক হোসেন জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments