Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াসাবেক পরিবেশমন্ত্রী শাহাব ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক পরিবেশমন্ত্রী শাহাব ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :: দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের নামে বিভিন্ন ব্যাংকের ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শাহাবের পাশাপাশি তার স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন ও ছেলে জাকির হোসেন জুমনের নামে থাকা এসব হিসাবে রয়েছে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা। তাদের ৮ হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, শাহাব উদ্দিন ও জাকির হোসেন জুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এ পরিবারের ৮টি ব্যাংক হিসাব পাওয়া যায়। এসব হিসাবে বিপুল অর্থ থাকার বিষয়টি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। যেকোনো সময় এসব অর্থ তুলে বিদেশে পাচার কিংবা গোপন করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। গত ১৪ জানুয়ারি শাহাব উদ্দিনের ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments