Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াসাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুর রব আর নেই, বিভিন্ন মহলের...

সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুর রব আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ

কুলাউড়া প্রতিনিধি : সাউথইস্ট ব্যাংক লি: সিলেট শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মো: আব্দুর রব (সাবেক কুলাউড়া শাখার ব্যবস্থাপক) আজ শুক্রবার (০২ জানুয়ারি) ভোর ৪ ঘটিকায় সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের ১ম জানাজার নামাজ আজ শুক্রবার বাদ মাগরিব কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদে এবং ২য় জামাত জুড়ি উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তাঁর সহপাঠী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্খি, সাউথইস্ট ব্যাংকে সহকর্মীবৃন্দ  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাউথইস্ট ব্যাংক লি: সিলেট শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মরহুম মো: আব্দুর রব এর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএসকেএস মৌলভীবাজার জেলার সভাপতি ও মৌলভীবাজার অন লাইন প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও আলোকিত বাংলা ডট কম এর সম্পাদক ও প্রকাশক  স্বপন কুমার দেব। সেই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments