Wednesday, October 21, 2026
Homeআন্তর্জাতিকসব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’

ডেক্স রিপোর্ট : ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের দাবি সরকার মেনে নেওয়ার আশ্বাসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের কর্মসূচি স্থগিত করে বিক্ষোভকারীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কয়েক সপ্তাহের লাগাতার বিক্ষোভ ও চাপের মুখে ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্র জমা দেন। সিজেপি, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলোর প্রধান দাবিই ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ।

সরকারের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা সব বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি।’

সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকারের কাছে একটি দাবিনামা পেশ করা হয়েছে এবং সরকার তাতে কাজ করতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আগামী এক মাস পর আমরা আবারও সরকারের সঙ্গে বৈঠকে বসব।’

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা এবং মঞ্চ থেকে ধাপে ধাপে আন্দোলনস্থল ত্যাগ করার মাইকিং করা সত্ত্বেও দিল্লির যন্তর মন্তরে এখনো মানুষের ঢল দেখা যাচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এখনো বিক্ষোভস্থলে প্রবেশ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments