Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াশ্রীমঙ্গল শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন

শ্রীমঙ্গল শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের  ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন লেগে বাবা-ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দীন বলেন, প্রাথমিকভাবে শেভরনের পাইপলাইনে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে । এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments