Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলা‘শতভাগ দূর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি’

‘শতভাগ দূর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি’

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমরা ৯৯.৯৯ নয় পুরো  শতভাগ দূর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দূর্নীতিকে আমরা দূর নয় কবর দেবো, তবেই এই দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রকে পূনরুদ্ধার করতে গেলে যার যেভাবে কাজ করার কথা, সততার সাথে নৈতিকতার সাথে, দেশ প্রেমে উদ্বোদ্ধ হয়ে এবং আইন কানুন, বিধি-বিধান পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। কারো অন্যায় আদেশে মাথানত করা যাবে না। উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
সোমবার দুপুরে উপজেলার এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ তামান্না বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লাহ, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলীল, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments