Friday, October 23, 2026
Homeঅন্যান্যঅপরাধরাজনগরে শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি,লুট করে নিয়ে গেছে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ...

রাজনগরে শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি,লুট করে নিয়ে গেছে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্জ আহত হয়েছেন।

এদিকে ৯৯৯ এ কল করলেও থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পুলিশ যেতে সময় লেগেছে প্রায় ১ ঘন্টা। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২২অক্টোবর-’২৬) গভীর রাতে সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে।

পুলিশ ও ডাকাতির শিকার পারিবারের সূত্রে জানা গেছে, রাজনগর থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেশিয় অস্ত্রেরমুখে জিম্মি করে। ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের মারধরে গৃহকর্তা কন্দর্প কুমার ভট্টাচার্য আহত হয়েছেন।

গৃহকর্তা অবসরপ্রাপ্ত কান্দর্প কুমার ভট্টাচার্য বলেন, “পূজা উপলক্ষে আমার মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। সকলের সাথেই স্বর্ণ ছিল। প্রতিদিনের মতো সকলেই খাবারদাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক পৌনে ৩টার দিকে ১০-১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে বসত ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের কাপড় দিয়ে হাত, পা, চোখ ও মুখ বেঁধে রাখে। পরে আলমারির লকার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্ন মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আমি আহত হয়েছি।”

তিনি বলেন আরো বলেন, ‘ডাকাত ঘরে থাকার সময়ই আমার মেয়ে ৯৯৯ ফোন দিলেও পুলিশ আসে এক ঘন্টা পর, অথচ থানা থেকে আমাদের বাড়ির দুরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার।’

রাজনগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে রাজনগর থানা পুলিশ এবং এসপি (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭/৮ ভরি স্বর্ণ ও ৪৫ হাজার টাকা নিয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments