Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলারাজনগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

রাজনগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে মাদক ব্যবসায়ীদের হামলায় এলাকার প্রতিবাদকারী ৮ জন আহত হয়েছেন। প্রতিবাদকারীদের উপর হামলার জেরে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের মসুদ মিয়া নামের এক ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সম্প্রতি ওই এলাকার যুব সমাজ মাদক ব্যবসা বন্ধে এলাকায় বহিরাগতদের আনাগোনা প্রতিরোধে পাহারা বসায়।

মাদক নির্মূলে রোববার সকালে একজনকে আটক করে গাঁজা উদ্ধার করে যুবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে মাদক ব্যবসায়ীদের একটি চক্র স্থানীয় কয়েকজনকে কুপিয়ে আহত করে। এতে উত্তেজিত হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেন।

এসময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা মসুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে, তবে কোন মামলা দায়ের হয়নি বলে এস.আই হারুন জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments