রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে মঙ্গলবার (২৬ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সমন্বয়ে রাজনগর থানার টেংরা বাজার ও খারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। তাপস চক্রবর্তী (৪৫) গ্রাম হরিহরপুর টেংরা ইউপি মো: মান্না মিয়া (৩৩) ইলাশপুর টেংরা, মৌলভীবাজার।
মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে আসামী তাপস চক্রবর্তীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা অর্থদন্ড এবং আসামী মো: মান্না মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও চারশত টাকা অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও টেংরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার বিক্রির অপরাধে মাধব লাল দত্ত, মোহনা এন্টারপ্রাইজকে সার ব্যবস্থাপনা আইনে ত্রিশ হাজার টাকা এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে বিশ হাজার টাকাসহ ০২টি মামলায় মোট =৫০ হাজার টাকা ও মো: ইসরাইল মিয়া, শাহজালাল পোল্ট্রি এর ফিড, টেংরা বাজার কে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে পাঁচ হাজার টাকা জরিমাণা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


