Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলারাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্তের দাবি

রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্তের দাবি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ০৬নং টেংরা ইউনিয়ন পরিষদে বর্তমান প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়াকে অপসারণের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যগণ। মিথ্যা আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে সরিয়ে অন্য সদস্যকে দায়িত্ব দিতে প্রভাবশালী মহল চাপ দিচ্ছে বলে দাবি তাদের।

আজ ৭ জুন সকালে ইউপি সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলা প্রশাসক, বরাবর- ১নং ওয়ার্ড সদস্য মো: পাবলু মিয়া, ২নং ওয়ার্ড সদস্য সত্য নারায়ন নাইড়–, ৫নং ওয়ার্ড সদস্য বাবুল পাশী, ৮নং ওয়ার্ড সদস্য মো: সানুর মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য মো: মশাহিদ মিয়া, ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য আমিরুন বেগম, ৭,৮ ও ৯ নং- মহিলা সদস্য মিন্টু রানী সেন, লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা উল্লেখ করেন, রামদুলারী নুনিয়া একজন শিক্ষিত, সৎ ও সনাতনী মহিলা। ইউপি নির্বাচনের পর থেকে তিনি সকল সদস্যের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে বলা হয়, প্যানেল চেয়ারম্যান-০২ মোঃ মতিন মিয়া বিগত দিন থেকে রামদুলারী নুনিয়ার সাথে অকারণে ষড়যন্ত ও ঝগড়ায়-লিপ্ত হয়ে আসছেন। সকল সদস্যবৃন্দের দাবী রামদুলারী নুনিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত করতে হবে। তদন্তে তিনি দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা, আর নির্দোষ প্রমাণ হলে তাকেই দায়িত্বে বহাল রাখতে হবে। অন্য কোনো ইউপি সদস্যকে দায়িত্ব দিলে তারা স্বপদ থেকে অব্যাহতি নেবেন বলে আবেদনে উল্লেখ করেন। আবেদনের অনুলিপি বিভাগীয় কমিশনার সিলেট, স্থানীয় সরকার পরিচালক, সিলেট, উপজেলা নির্বাহী অফিসার রাজনগর, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও রাজনগর প্রেসক্লাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে একাধিক নিরপেক্ষ লোকজন জানান- “জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্বের নামে একজন নারী প্যানেল চেয়ারম্যানকে হয়রানি ও অপসারণের চেষ্টা দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে ইউনিয়ন পরিষদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments