Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে কত ভোটে বিজয়ী বিএনপি’র শওকতুল ইসলাম শকু

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে কত ভোটে বিজয়ী বিএনপি’র শওকতুল ইসলাম শকু

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে  ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু প্রায় ১৬ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৭ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, ঘোড়া প্রতীকের এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট।

তাছাড়া কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৭৪ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫০২ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮১ ভোট। পোস্টাল ভোটে এগিয়ে ছিলেন শওকতুল ইসলাম শকু। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৬৫ ভোট। আর সায়েদ আলী পেয়েছেন ৪ হাজার ৩৫২ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments