Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার জেলা বিএনপির মধ্যে মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা

মৌলভীবাজার জেলা বিএনপির মধ্যে মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা

মৌলভীবাজার প্রতিনিধি :  দলীয় মান–অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভায় জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে এসে দাঁড়ান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা হয়। দীর্ঘ সময়ের এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে সভাস্থল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব। সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহসভাপতি), মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও বকসী যুবায়ের আহমদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments