Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যগণমাধ্যমমৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি- খালেদ চৌধুরী, সম্পাদক- মশাহিদ আহমদ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি- খালেদ চৌধুরী, সম্পাদক- মশাহিদ আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (রেজি নং- ২৬৯)-এর কমিটি পুণঃ গঠনের লক্ষ্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক প্রধান শাখা এর বিপরীতে)  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এড: স্বপন কুমার দেব।

উক্ত সভায় সর্বসম্মতক্রমে চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী-কে সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি এডভোকেট স্বপন কুমার দেব (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), সহ-সভাপতি পিন্টু দেবনাথ (দৈনিক আমার বার্তা/ এনটিভি-ইউরোপ)।

যুগ্ম সাধারণ সম্পাদক- সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), সহ-সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক- মঈনুল হক (সংবাদ সারাদেশ), সাংগঠনিক সম্পাদক- আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র ও দৈনিক প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- জাহেদুল ইসলাম পাপ্পু (বায়ান্ন), সহ- প্রচার সম্পাদক- মো: ইমরান হোসেন ( দৈনিক সংবাদ প্রতিদিন)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- চিনু রঞ্জন তালুকদার  (জেলা প্রতিনিধি দৈনিক গণমুক্তি), মোনায়েম খান (দি এশিয়ান এইজ), তিমির বণিক (দৈনিক নাগরিক ভাবনা), পলাশ দেব নাথ সদস্য, জালালুর রহমান (দৈনিক খবরপত্র), বিজয় শাহ (দৈনিক আজকালের সংবাদ), মনিরুজ্জামান মনির (সম্পাদক- মুক্তিবানী), এনামুল হক আলম- (দৈনিক মৌমাছি কন্ঠ), শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), বিকাশ দাশ (মোহনা টেলিভিশন) এম.এ ওয়াহিদ রুলু, দৈনিক ইনকিলাব-(কমলগঞ্জ), জ্যোতির্ময় চক্রবর্ত্তী, সদস্য-দৈনিক রুপবানী, মো: মোস্তফা বখস ( দৈনিক ঘোষনা), ছাদিকুর রহমান (সাব্বির) ( দৈনিক দেশ প্রতিদিন), স্বরন সিং ( দৈনিক বাংলাদেশ সমাচার)।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যান্যদের ফুল দিয়ে বরণ করে নেন অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments