Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী,শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য এক কোটি টাকা।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব পন্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী তথা মৌলভীবাজার আর্মি ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ও ব্যবসা রোধ এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments