Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে সাড়ে ৭ কিলো সামার রানে দৌড়ালেন দুইশতাধিক দৌড়বিদ

মৌলভীবাজারে সাড়ে ৭ কিলো সামার রানে দৌড়ালেন দুইশতাধিক দৌড়বিদ

মৌলভীবাজার প্রতিনিধি : সকালের আলো ফুটতেই মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো সাড়ে সাত কিলো সামার রান। এতে অংশ নেন দুইশতাধিক দৌড়বিদ। পাওয়ার পালস এরিনা ও মৌলভীবাজার এ্যাথলেটিক এন্ড কাবাডি একাডেমির আয়োজনে সামার রানে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে দৌড়বিদরা।

শুক্রবার ২৯ আগস্ট ভোরে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে শুরু হয় কালেঙ্গা এলাকা ঘুরে দৌড়বিদরা  নির্ধারিত গন্তব্যে পৌঁছান।

আয়োজকরা জানান সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেই এই আয়োজন।
পরে পুরুষ ও নারী মিলে ৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এটি শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়; বরং সুস্থ জীবনযাপন, ইতিবাচক ক্রীড়া মনোভাব এবং সামাজিক সম্প্রীতির এক বাস্তব, স্পন্দমান উৎসব। দৌড়ের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ফিটনেস ও খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা, মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখা এবং সামগ্রিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

দৌড়ের রুট ও ব্যবস্থাপনা: দৌড়ের রুটটিছিল পরিকল্পিত। মোট দৈর্ঘ্য ছিল ৭.৫ কিলোমিটার। অংশগ্রহণকারীদের সুবিধার জন্য রুটে ২ কিলোমিটার পর নিরাপদ নিষ্পত্তি করা হয়েছি স্বতন্ত্র হাইড্রেশন পয়েন্ট (পানি পানের স্থান), যেখানে তারা প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারেন। ৩.৭৫ কিলোমিটার (আধা পথ) বিন্দুতে ছিল স্বতন্ত্র ইউটার্ন পয়েন্ট। দৌড় শেষে ফিনিশিং লাইনে সবাই অংশগ্রহণ কারীকে স্বাগত জানানো হয় ২৫০ মিলিলিটার বিশুদ্ধ পানি এবং তোয়ালে দিয়ে, যা ভোরের ক্লান্তি দূর করতে সহায়ক হয়।

সকাল ৮টায় একটি  মঞ্চে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।  এতে উপস্থিত ছিলেন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক,সাংবাদিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments