মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন।
শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেফতার এড়াতে নিজেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।
১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সার্টিক হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে সাংবাদিকবৃন্দের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজন অংশ নেয়।
কর্মশালা শেষে আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট তুলে দেয়া হয় তার হাতে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। ওই অনুষ্ঠানে কিভাবে আমন্ত্রণ পেল বা কারা নিয়ে আসলো এনিয়ে জল্পনা-কল্পনা ছিল জেলা জুড়ে।


