মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের পদে রদবদল হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ জেলায় পদায়ন করা হয়। মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন হোসেনকে নৌ পুলিশ দপ্তরে বদলি করা হয়েছে।
জানা যায়, নতুন পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এর আগে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তাকে মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।


