Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে এবারের প্রতিপাদ্য  “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ“।

দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) মৌলভীবাজারে র‌্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ার দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো: আলাউদ্দীন, পিএফএম (এস)। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।

প্রধান অতিথি বলেন,ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।এই ধরনের মহড়াগুলো অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়।সবার এ সম্পর্কে ধারনা থাকা দরকার।সবাই যদি এ বিষয়ে সচেতন হয় তাহলে অগ্নিকান্ডের ঘটনা অনেকটা কমে আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments