Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারের চারটি আসনে বিএনপি’র বিজয়

মৌলভীবাজারের চারটি আসনে বিএনপি’র বিজয়

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলায়  দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ ফিরে এসেছে তাই ভোটাররা তাদের নাগরিক অধিকার প্রদান করেছেন । মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল কন্ট্রলরুমে রাতে মৌলভীবাজার জেলার ৪টি আসনে ফলাফল ঘোষনা করেন। জেলায় ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১৬ লক্ষ ১৪ হাজার ৯ শ ৩৬ জন।

তিনি জানান জেলায় ভোট কেন্দ্র ছিলো ৫৫৮টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোষ্টাল ভোট রেজিষ্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭শ ৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌছায় ১৬৮৬২ ভোট। বাতিল হয় ১৪৬৪ ভোট।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী): বিএনপির বিজয়ী প্রার্থী মো: নাসির উদ্দিন আহমদ মিঠুর (ধানের শীষ)  প্রাপ্ত ভোট ৯৮২৮২। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা) তিনি ভোট পেয়েছেন  ৮৩০১৩। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১০৪৬৯ আর না পেয়েছে ৭৯৫২৭ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শুকু  (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৬৮৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: সাহেদ আলী (দাঁড়িপাল্লা)  প্রাপ্ত ভোট ৫৩৪৫৮ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ৮৩৯৩০ আর না পেয়েছে ৬৭৯৩৫ ভোট।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর): আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান (ধানের শীষ)   ১৫৬৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী প্রাপ্ত ভোট ৭৭৬৩৬। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩৩৯১৬ ভোট আর না পেয়েছে ৭৮৬৭১ ভোট।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল): বিএনপির প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হন। ধানের শীষে প্রাপ্ত ভোট ১৭০৮৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদী দেওয়াল ঘড়ি প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫০২০৪। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১২৭৪২৮ ভোট। আর না পেয়েছে ১০৭৬৩৩ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments