রিয়াজুল ইসলাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, সমাজসেবক ও তরুণ রাজনৈতিক কর্মী সিরাজুল ইসলাম রাজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন। তিনি ভুকশিমইল গ্রামের বাসিন্দা হাজী আলাউদ্দিন সাহেব এর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত। ভুকশিমইল এলাকার সমছউদ্দিন বলেন, “রাজন মামা শুধু একজন রাজনৈতিক কর্মী নন, এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা একজন মানুষ।”
সিরাজুল ইসলাম রাজন বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।” এদিকে এলাকার মানুষের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ভুকশিমইল ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সিরাজুল ইসলাম রাজন সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।


