মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিপিডিপি কুলাউড়া অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ১৯৫২ সালের এই মাতৃভাষার দাবিতে নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছিল সালাম,রফিক ও জব্বারসহ অনেক সাহসী ছাত্র। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্বের মাধ্যমে জাতি পেয়েছিল ষ্বাধীন সার্বভৈৗম রাষ্ট্র ও লাল,সবুজ পতাকা।
এই সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পৃথকভাবে শ্রদ্ধা জানান।


