Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াবড়লেখায় ভারতীয় বিড়ি ও সিএনজিসহ চোরাকারবারি গ্রেফতার

বড়লেখায় ভারতীয় বিড়ি ও সিএনজিসহ চোরাকারবারি গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি:  মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও একটি সিএনজি অটোরিকশাসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাসেরবাজার ইউনিয়নের গোয়ালটাবাজার সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০০ প্যাকেট ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি (মোট ১০,০০০ শলাকা) ও চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

এ সময় চোরাকারবারি সোহেল আহমদ খানকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক চোরাচালান মামলা রয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (২৬ আগস্ট) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments