রিপন আহমদ, সদর প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত দুইজনকে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে শনিবার (০২ আগষ্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯,৫০০ টাকা, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর ১২:৩০ টায় পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে এবং বাদীর মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে নগদ ষোল হাজার টাকাসহ মোট দুই লক্ষ যোল হাজার টাকা নিয়ে বাদী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌছালে ২ টি মোটরসাইকেলে করে আসা ৪ জন দস্যু পথরোধ করে। তারা বাদী ও তার মেয়ে সুহাদার আক্তার এর গলায় ধারালো দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় দস্যুতার অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই ফজলে আজিম নিয়ে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে (০১ আগস্ট) সিলেট জেলা ও মহানগরী বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০২ জন আসামীকে শাহপরাণ থানার কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সেলিম আহমদ ওরফে অনিক (৩৭), সাং- কুলাউড়া গ্রাম, থানা- কুলাউড়া, সাকিব আহমদ (২৫), পিতা: মৃত মানিক মিয়া, সাং- মির মহল্লা, থানা- শাহপরান, এসএমপি, জেলা- সিলেট। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে।
বড়লেখায় দিনদুপুরে ২ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ২জন গ্রেফতার, টাকা উদ্ধার
RELATED ARTICLES


