Wednesday, October 21, 2026
Homeসর্বশেষবৃহস্পতিবার বাজারেে এসেছে ৫০০ টাকার নতুন নোট

বৃহস্পতিবার বাজারেে এসেছে ৫০০ টাকার নতুন নোট

ডেক্স রিপোর্ট: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে এসেছে ৫০০ টাকার নতুন নোট। নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয় এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো প্রচলনে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নোটে স্বাক্ষর থাকছে বর্তমান গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

৫০০ টাকার নতুন নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের ছবি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। নোটজুড়ে থাকবে সবুজ রঙের প্রাধান্য।

নোটটিতে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। আবার নোটটিতে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments