Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

নিজস্ব প্রতিবেদক : সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন।

পরবর্তীকালে ২০০১ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এক সময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তবে তখন আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments