মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে শুক্রবার (০১ আগষ্ট) হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ডা: ছাদিক আহমদ।
উল্লেখ্য বিএনএসবি চক্ষু হাসপাতালে ৩০০ শয্যাবিশিষ্ট ৮ তলা ভবন স্থাপন করা হবে। এর মধ্যে প্রশাসনিক ভবন থাকবে।


