Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবাজারে সবজি-ডিমের দাম চড়া, ডিমের চাহিদা বেড়েছে

বাজারে সবজি-ডিমের দাম চড়া, ডিমের চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :  শীত মৌসুমের শুরুতে বাজারে বিভিন্ন শাক-সবজি আসছে। তবে প্রায় সব ধরনের সবজির দাম চড়া রয়েছে। একই সঙ্গে মুরগির ডিমের দামও এক সপ্তাহের মধ্যে প্রতি ডজনে ৫ টাকা বৃদ্ধি পেয়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায় এবং সাদা ডিম ১৩৫ টাকায়।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা জানান, বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি থাকায় ডিমের চাহিদাও বেড়েছে। বাজারে ভোক্তারা শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গাজর ১৬০ টাকায়, শিম ২২০ টাকায়, করলা ১০০ টাকায়, চিচিঙ্গা ৪০-৫০ টাকায়, ঢ্যাঁড়শ ৭০ টাকায়, কাঁকরোল ১০০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, পটোল ৭০ টাকায় এবং মুলা ৬০ টাকায়। এছাড়া পেঁয়াজ ৮০ টাকায়, বেগুন ৮০-১২০ টাকায়, কচুর মুখী ৪০ টাকায়, বরবটি ৭০ টাকায়, আলু ২৫ টাকায়, শসা ৮০ টাকায় এবং কাঁচা মরিচ কেজি প্রতি ২০০ টাকা।

মাছের বাজারে কিছু ধরণের মাছের দাম বেড়েছে। প্রতি কেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা এবং কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায়, লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

তেল ও অন্যান্য ভোজ্যতেলের দাম এখনও আগের অবস্থায় রয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায় এবং ৫ লিটার বোতলজাত তেলের দাম ৯২২ টাকা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments