Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াপূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা ও পৌর শাখার পরিচিত ও মতবিনিময় সভা

পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা ও পৌর শাখার পরিচিত ও মতবিনিময় সভা

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা ও পৌর শাখার পরিচিত ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় কুলাউড়া কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন – কুলাউড়া পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নির্মলেন্দু ভট্টাচার্য পান্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলার নেতা ও উপজেলা বি এন পির সিনিয়র নেতা বিধান চন্দ্র দে। প্রধান বক্তা মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য দিবাকর দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও আলোকিত বাংলা ডট কম এর সম্পাদক ও প্রকাশক, মৌলভীবাজার অন লাইন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার দেব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা ফ্রন্ট কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক বিধান দেব।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব গৌরাঙ্গ দে ও কুলাউড়া পৌর শাখার সদস্য সচিব রুপম মীরবহর। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন- আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি মন্দির কমিটি নিজস্ব সেচ্ছা সেবক বাহিনী গঠন করে প্রতিমা,মন্ডপ ও দর্শণার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিবেন। এছাড়া প্রতিটি মন্দিরে উচ্চ শব্দে ডিজে গান না বাজিয়ে ধর্মীয় গান নিয়ন্ত্রিত শব্দে বাজানো, বিভিন্ন ধর্মীয় নানা প্রতিযোগিতার আয়োজন করার এবং প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তা বিধানের আহবান জানানো হয়। তাছাড়া অন্য ধর্মের অনুষ্ঠান পালনে কোন সমস্যা না হয় সে দিকে লক্ষ্য রেখে উৎসব পালনের পরামর্শ দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments