Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জনাচ গানের মধ্য দিয়ে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় পালিত

নাচ গানের মধ্য দিয়ে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঐতিহ্যবাহী অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করে। খাসিয়াদের ভাষায় এই অনুষ্ঠানের নাম ‘খাসি সেং কুটস্নেম’। এ বছর ১২৫তম বর্ষবিদায় ও ১২৬তম নতুন বছরকে বরণ করছে খাসিয়া সম্প্রদায়।

বর্ষবিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান করেন। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎসব জুম চাষের এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।

বিদায় অনুষ্ঠানে সবার অংশগ্রহণে ঐতিহ্যগত খেলা, ঐতিহ্যগত পোশাক পরিধান, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারসহ আরও অনেক কিছু ও মেলায় খাসিয়া জনগোষ্ঠীর মানুষ বাহারি পণ্যের পসরা নিয়ে বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র।

 

মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন,খাসিয়া পুঞ্জি থেকেই এখানে এসে সবাই উৎসবে যোগ দিয়েছেন। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments