Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাজনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ডেক্স রিপোর্ট : লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও  তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ তথা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

নজিরবিহীন জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন।

নজিরবিহীন জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় যোগ দেন। তাদের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট ছিল।

নজিরবিহীন জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। -আ.বা.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments