Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাদিন দুপুরে পাঁচ লক্ষ টাকা ছিনতাই

দিন দুপুরে পাঁচ লক্ষ টাকা ছিনতাই

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার রাজনগর ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা য়ায়, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইমরান মিয়া ও তার ইয়াকুব আলী তাদের মুদির দোকানের মালামাল কেনার জন‍্য মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে যাচ্ছেন। তারা উদনার পুল নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে চারজন লোক নেমে তাদের সাথে থাকা ১টি কালো ব্যাগ থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে প্রাইভেটকারে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মোবারক হোসেন খান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে ছিনতাই কারীদের বিরুদ্ধে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments