Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াঢাকার মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন : ৯ মৃতদেহ উদ্ধার

ঢাকার মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন : ৯ মৃতদেহ উদ্ধার

ঢাকা অফিস : মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় এ আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এখানে একটি ক্যামিক্যালের গোডাউন রয়েছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। এটা কোনও সাধারণ আগুন নয়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যা আরও বাড়তে পারে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments