Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাজামায়াত আমির ও শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেয়ার নির্দেশ ইসির

জামায়াত আমির ও শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেয়ার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতাকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির পক্ষ থেকে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

ইসি সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আবেদন করেছিলেন।

ওই আবেদনে দলটির সাতজন শীর্ষ নেতা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তার অনুরোধ জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা দিয়েছে।

চিঠিতে জামায়াতের যে সাতজন শীর্ষ নেতার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে, তারা হলেন ১. ডা. শফিকুর রহমান (আমির) ২. ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (নায়েবে আমীর ও সাবেক এমপি) ৩. এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমীর) ৪. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল) ৫. অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমির) ৬. ড. হামিদুর রহমান আযাদ (সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি) ৭. মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল)

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃবৃন্দের চলাচল ও প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির অংশ। তাই দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments