Wednesday, October 21, 2026
Homeখেলাধুলাঘরোয়া ক্রিকেটে আর ফিরবেন না সালাহউদ্দিন

ঘরোয়া ক্রিকেটে আর ফিরবেন না সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভিক্টোরিয়ার পর গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলেও জিতেছেন একাধিক শিরোপা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চারটি শিরোপা জিতলেও বিপিএলে আর কখনও কোচিং করাবেন না তিনি। পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও কোচিংয়ে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সালাহউদ্দিন নিজেই।

কখনও জাতীয় দলের হয়ে না খেলা সালাহউদ্দিন ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। চোট ও নানান বাস্তবতায় কয়েক বছর খেলেই পেশাদার ক্রিকেট ছেড়ে দেন তিনি। খেলোয়াড় হিসেবে খুব বেশি দূর যেতে না পারলেও কোচিংয়ে দেশের অন্যতম সেরা হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। সালাহউদ্দিনের শুরুটা হয়েছিল বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবে। পরে সুযোগ হয় ডিপিএলেও।

ঢাকার ক্লাব ক্রিকেটে বাজিমাতও করেন সালাহউদ্দিন। তার কোচিংয়ে শিরোপা জেতে ভিক্টোরিয়া। ঘরোয়াতে ভালো করায় সুযোগ মেলে জাতীয় দলেও। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেভ হোয়াটমোর ও জেমি সিডন্সের কোচিং স্টাফে সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে কাজ করেছেন বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতেও। বিসিবির কোচিং ছেড়ে মালয়েশিয়াতে একটি বিশ্ব বিদ্যালয় দলের কোচ হিসেবেও কাজ করেন সালাহউদ্দিন।

দেশের বাইরে প্রথমবার বলার মতো কোথায় চাকরির সুযোগ মেলে তার। ২০১৪ সালে কাজ করেছেন সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে। সেখান থেকে ফিরে অবশ্য আবারও ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করেন তিনি। ২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব ও কোচিংয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। পরবর্তীতে আরও তিনবার শিরোপা জিতেছে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল দলটি।

এসবের বাইরে সালাহউদ্দিনের কোচিংয়ে ২০১৭ সালে প্রথমবারের মতো ডিপিএলের চ্যাম্পিয়ন হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঘরোয়া ক্রিকেটে এত এত সাফল্য পেলেও আর ফিরতে চান না তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments